
শেরপুরে ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার রমজান
শেরপুরে ব্যবসার নামে অধিক লাভের প্রলোভন দেখিয়ে কৃষক, ধান ব্যবসায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত ২৫ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রমজান আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৬) রাতে শেরপুর জেলা শহরের দীঘারপাড় মহল্লায় তাঁর শ্বশুরবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রমজান আলী শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের শুনিডুবারপাড় এলাকার এনামুল হকের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, রমজান আলী ব্যবসায় অধিক মুনাফা দেওয়ার আশ্বাস দিয়ে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়ন, শেরপুর পৌরসভা ও ভাতশালা ইউনিয়নসহ বিভিন্ন এলাকার সাধারণ মানুষ, কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন। পরবর্তীতে পাওনা টাকা পরিশোধ না করে তিনি আত্মগোপনে চলে যান।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
