২৬ অক্টোবর ২০২৬, ১৬:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সাজেক সংকট নিরসনে জরুরি সভা, তিন সদস্যের কমিটি গঠন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ১৪:১৩ · সর্বশেষ প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ১৪:১৩

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

সাজেক সংকট নিরসনে জরুরি সভা, তিন সদস্যের কমিটি গঠন

· বাংলাদেশ

সাজেকে চলমান আন্দোলন ও অবরুদ্ধ পরিস্থিতি নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজানের মধ্যস্থতায় দ্রুত আলোচনায় বসার উদ্যোগ নেওয়া হবে। রোববার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে হেডম্যান ও কার্বারিদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক সংস্থার প্রতিনিধি এবং রাঙামাটির হেডম্যান ও কার্বারিরা।

সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওয়াদুদ ভূঁইয়া বলেন, সাজেকের চলমান আন্দোলনের সঙ্গে কার্বারি অ্যাসোসিয়েশনের নাম আসায় হেডম্যান ও কার্বারিদের নিয়ে বৈঠক করা হয়েছে। শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসার চেষ্টা করা হচ্ছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ