২৬ অক্টোবর ২০২৬, ০০:২৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মহালছড়িতে গৃহবধূর মৃত্যু, আগের দিন মারধরের অভিযোগ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ১৫:২২ · সর্বশেষ প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ১৫:২২

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

মহালছড়িতে গৃহবধূর মৃত্যু, আগের দিন মারধরের অভিযোগ

· বাংলাদেশ

খাগড়াছড়ির মহালছড়িতে শ্বশুরবাড়ি থেকে মাহফুজা আক্তার মনি (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন তাকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ করেছেন স্বজনেরা। তাদের দাবি, মনিকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। তবে শ্বশুরবাড়ির লোকজনের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির জেরে আত্মহত্যা করে থাকতে পারেন তিনি।

রবিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

মনি মহালছড়ি সদর ইউনিয়নের বাসিন্দা মো. মজিবুর রহমানের মেয়ে। ২০২৪ সালে পারিবারিকভাবে নুনছড়ি গুচ্ছগ্রামের মো. নুর আলমের ছেলে মো. সুজনের (২০) সঙ্গে তাঁর বিয়ে হয়। তাদের এক বছর বয়সী একটি সন্তান রয়েছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ