
সাজেক সংকট নিরসনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান ওয়াদুদ ভূঁইয়ার
সাজেকের চলমান সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া। পাহাড়ে শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং পর্যটনশিল্পের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে সংকটের সমাধান খুঁজে বের করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান ও কারবারিসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
আজ রোববার (২৫ অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলার হেডম্যান ও কারবারিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এসব কথা বলেন।
ওয়াদুদ ভূঁইয়া বলেন, পাহাড়ের মৌলিক সমস্যাগুলো সমাধানে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। পাহাড়ে চাঁদাবাজি বন্ধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও পর্যটনশিল্পের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗