
ওয়াগ্যোয়াই পোয়ে ঘিরে রুমা বাজারে শুঁটকি মাছের বাজার সরগরম
মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উৎসবকে ঘিরে বান্দরবানের রুমা বাজারে কাঁচা ও শুঁটকি মাছের বাজার জমজমাট হয়ে উঠেছে। যেকোনো সময়ের তুলনায় এবার মাছ ব্যবসায়ীরা একেক জন এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত বিক্রি করেছেন। একইভাবে কাপড় ব্যবসায়ীরাও বেশ ভালো বিক্রি করছেন। তবে কাপড়ের দোকানের চেয়ে মাছের বাজারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
এই প্রতিবেদক আজ রোববার (২৫ অক্টোবর) সকাল দশটার দিকে বাজার ঘুরে দেখেন, রুমা বাজারে শুঁটকি মাছ ব্যবসায়ী শিবু বড়ুয়া (৪৮) ভীষণ ব্যস্ত সময় পার করছেন। এক হাতে ক্রেতাদের শুঁটকি বুঝিয়ে দিচ্ছেন, আরেক হাতে টাকা নিচ্ছেন। যে হাত ফাঁকা হয়, সে হাত দিয়েই পাল্লায় মাছ মাপছেন। তার দোকানের সামনে-পেছনে পাহাড়ি বিশেষ করে মারমা সম্প্রদায়ের নারীদের ভিড়। তারা কিনছেন হরেক রকমের শুঁটকি।
শুঁটকি কিনতে আসা ঞোমে উ মারমা (৪৫) বলেন, আগামী ২৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন পাড়ার বাইরে কোথাও যাবেন না। ঘরে রান্নাবান্না করবেন, তারপর বিহারে পূজা ও আহার দানে যাবেন। ওই তিন দিনের তরকারির জন্য শুঁটকি মাছ সবচেয়ে ভালো, কাঁচা মাছ নিলে নষ্ট হয়ে যায়। তাই উৎসব এলেই শুঁটকির চাহিদা বেড়ে যায়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗