
মেয়র শাহাদাত এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক
আদালতের রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হওয়া বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেনকে এবার পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়। এর মধ্যদিয়ে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন নিয়ে বিতর্কের মধ্যে নতুন করে প্রশাসকের দায়িত্ব পেলেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহাদাত হোসেন প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এ দায়িত্বের জন্য তিনি বিধি অনুযায়ী মাসিক সম্মানি ও অন্যান্য ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

