
পঞ্চগড়ে যমুনা ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে যমুনা ব্যাংকের মাধ্যমে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এ প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাবনাময় উদ্যোক্তাদের দক্ষতা বাড়ানো এবং শিল্প খাতে প্রতিযোগিতামূলক সক্ষমতা ও উদ্ভাবন জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা ও উদ্ভাবন কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বিশেষ কর্মসূচি বিভাগের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনায় গত ১৯ অক্টোবর ২০২৬ থেকে পঞ্চগড়ের আরডিআরএস প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা শুরু হয়। এক মাসের এ প্রশিক্ষণে মোট ১০০ ঘণ্টার পাঠদান অনুষ্ঠিত হবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

