
নারী উদ্যোক্তাদের বিকাশ ও ব্র্যাক ব্যাংক সহায়তা করছে
নিউজ ডেস্ক: একটি ধারণাকে ব্যবসায় রূপ দেওয়া থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া পর্যন্ত, প্রবৃদ্ধির প্রতিটি পর্যায়েই নারী উদ্যোক্তাদের প্রয়োজন হয় ভিন্ন ধরনের সহায়তা। তাদের এই পরিবর্তনশীল চাহিদা বিবেচনায় নিয়ে ব্র্যাক ব্যাংক উইমেন উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ -এর আওতায় এমন সব উদ্যোগ নিয়েছে, যা উদ্যোক্তাদের মজবুত ভিত্তি গড়ে তুলতে, নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং নতুন সুযোগ কাজে লাগাতে সহায়তা করে।
মূল্যবোধনির্ভর ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের এই যাত্রায় সহায়তা দিতে অর্থায়ন, প্রশিক্ষণ, পরামর্শ, ডিজিটাল দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং ও বিক্রির প্ল্যাটফর্ম সবকিছুকে একসূত্রে যুক্ত করেছে। এসব উদ্যোগের মধ্য দিয়ে নারী উদ্যোক্তাদের ব্যবসার বিকাশের পথে পাশে থাকার অঙ্গীকার তুলে ধরেছে ব্র্যাক ব্যাংক। পাশাপাশি, এগুলো উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণ, যোগাযোগের সুযোগ ও আত্মবিশ্বাস জোগায়।
‘তারা’র প্রধান উদ্যোক্তা বিকাশ কর্মসূচি নারী উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক সাক্ষরতা এবং বাজারে প্রবেশের প্রস্তুতিমূলক দক্ষতা গড়ে তুলতে সহায়তা করে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗


