
সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহকে আইনি নোটিশ
রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে এ নোটিশ পাঠান।
আইনজীবী খাদেমুল ইসলাম জানান, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় সাংবাদিক ও সাংবাদিকতা পেশা সম্পর্কে অবমাননাকর বক্তব্য, মানহানি, হামলার হুমকি ও উসকানির অভিযোগে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর চাঁদপুরের মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন এনায়েতুল্লাহ। সেখানে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো। এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার।’
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
