
‘প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, যুবদল জাতীয়তাবাদী শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনে যুবদলের নেতাকর্মীদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। সংগঠনের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জেলা থেকে শুরু করে উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

