
ডিএসইকে তদন্ত কার্যক্রমে আরও বস্তুনিষ্ঠ হতে বিএসইসির নির্দেশনা
পুঁজিবাজারে বিভিন্ন ‘কারসাজি’ ও অনিয়ম-দুর্নীতি তদন্তে বস্তুনিষ্ঠতার প্রতি আরও বেশি মনোযোগ দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ রোববার (২৫ অক্টোবর) ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। বৈঠকে বিএসইসির কমিশনার নাফিজ তারিক, নির্বাহী পরিচালক শেখ মাহবুবুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, শেয়ারহোল্ডার পরিচালক মিনহাজ মান্নান ইমন উপস্থিত ছিলেন।
সূত্র অনুসারে, বিএসইসির চেয়ারম্যান মনিটরিং ও তদন্ত কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ডিএসইর বাজার তদারকি ও তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে। কোনো কোনো ক্ষেত্রে তা বিনিয়োগকারীদের মধ্যে ভীতি ছড়িয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗