
নিরাপত্তা সতর্কতায় বন্ধ জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট
সাইবার হামলার খবর অস্বীকার করে জনতা ব্যাংক জানিয়েছে, নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ছুটির দিনে তাদের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। তবে একই সময়ে বেসরকারি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইটেও রক্ষণাবেক্ষণের বিজ্ঞপ্তি দেখা গেছে। দুই ব্যাংকের ওয়েবসাইট বন্ধ থাকলেও সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি কোনো ব্যাংক।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে ওয়েবসাইট দুটিতে প্রবেশের চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত নোটিশ দেখা যায়। জনতা ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের অ্যাপ্লিকেশনে নির্ধারিত রক্ষণাবেক্ষণের কাজ চলছে। শিগগিরই সেবা চালু করা হবে জানিয়ে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে ব্যাংকটি।
অন্যদিকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক জানিয়েছে, রক্ষণাবেক্ষণের কারণে তাদের ওয়েবসাইটের সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। দ্রুত সেবা চালুর চেষ্টা চলছে উল্লেখ করে গ্রাহকদের অপেক্ষা ও সহযোগিতা চাওয়া হয়েছে। প্রয়োজনে ১৬৭৯৬ নম্বরে ফোন করে অথবা নির্ধারিত ই-মেইলে যোগাযোগের পরামর্শও দিয়েছে ব্যাংকটি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
