
ফ্রান্সজুড়ে বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেফতার ১৩০০-এর বেশি
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরকারি নীতির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স । শনিবার (২৪ অক্টোবর) এ বিক্ষোভে দেশটির বিভিন্ন শহরে লাখ লাখ মানুষের অংশ নেয়। দিনের শেষ দিকে কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এ সময় দেশজুড়ে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শনিবারের বিক্ষোভে প্রায় ৪ লাখ ১০ হাজার মানুষ অংশ নেন। তবে শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৮ লাখ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সংঘর্ষে ৫৩ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিক্ষোভের বড় অংশ শান্তিপূর্ণ থাকলেও প্যারিস, মার্সেই, বোর্দো ও লিওঁসহ কয়েকটি শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্যারিসে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পুলিশ। মার্সেইয়ে ব্যারিকেডে আগুন দেওয়া হয় এবং বোর্দোতে সড়ক অবরোধের চেষ্টা চালানো হয়। লিওঁতে নিষিদ্ধ এলাকায় জড়ো হওয়া বিক্ষোভকারীদের সরাতে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

