২৭ অক্টোবর ২০২৬, ১৪:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাজশাহীতে বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ২২:৩৫ · সর্বশেষ প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ২২:৩৫

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

রাজশাহীতে বিভাগীয় বইমেলা শুরু ২৯ অক্টোবর

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শুরু হচ্ছে ‘রাজশাহী বিভাগীয় বইমেলা ২০২৬’। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রাজশাহী কালেক্টরেট মাঠে এ মেলা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। মেলাটি বাস্তবায়ন করছে রাজশাহী বিভাগীয় প্রশাসন।

আয়োজকেরা জানিয়েছেন, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে সরকারি ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন। বইমেলা সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজনের লক্ষ্যে গত ১৩ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

এর ধারাবাহিকতায় রোববার দুপুরে প্রচার-প্রচারণা ও উপস্থিতি উপকমিটির সভা হয়। সভা থেকে বইপ্রেমী, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সব শ্রেণি-পেশার পাঠককে মেলায় অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। মেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের বই প্রদর্শন ও বিক্রির পাশাপাশি প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ