২৬ অক্টোবর ২০২৬, ০০:২৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বাড়ছে সিসাদূষণ : জরুরি পদক্ষেপ নিন

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ২৩:৩০ · সর্বশেষ প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ২৩:৩০

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

বাড়ছে সিসাদূষণ : জরুরি পদক্ষেপ নিন

· মতামত ও সম্পাদকীয়

সিসা নীরব ঘাতক। গন্ধহীন, স্বাদহীন ও অদৃশ্য বিষাক্ত এই ভারী ধাতু মানুষের স্বাস্থ্যকে তিলে তিলে ধ্বংস করে। বিশেষ করে শিশুদের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। উদ্বেগের বিষয় হলো, বাংলাদেশের বিভিন্ন স্থানে মাত্রাতিরিক্ত সিসার উপস্থিতি রয়েছে, যা নানাভাবে মানবদেহে প্রবেশ করছে এবং ভয়াবহ ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

শিল্পাঞ্চলের আশপাশে বসবাসকারী প্রতি ১০ শিশুর মধ্যে আটজনের শরীরে ঝুঁকিপূর্ণ মাত্রায় সিসা রয়েছে। গর্ভবতী মায়েদের শরীরেও ক্ষতিকর মাত্রায় সিসার উপস্থিতি পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, রক্তে প্রতি ডেসিলিটারে পাঁচ মাইক্রোগ্রামের বেশি সিসার উপস্থিতি উদ্বেগজনক।

এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের ২০২৫ সালের জরিপে দেখা গেছে, শিল্পাঞ্চলের কাছাকাছি বসবাসকারী ৮০.৬ শতাংশ শিশুর রক্তে সিসার মাত্রা প্রতি ডেসিলিটারে পাঁচ মাইক্রোগ্রাম বা তার বেশি। ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩৮.৪ শতাংশের রক্তে সিসার মাত্রা প্রতি ডেসিলিটারে পাঁচ মাইক্রোগ্রাম বা তার বেশি।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ