২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ২৩:৪২ · সর্বশেষ প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ২৩:৪২

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’

· বাংলাদেশ

প্রবাহ রিপোর্ট : ক্রমেই শক্তিশালী হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপটি। আর এতেই বাড়ছে আশঙ্কা। ধারণা করা হচ্ছে, এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আরো শক্তিশালী রূপ নিতে পারে। তখন এটির নাম হবে ‘অর্ণব’। আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে ঝড়টি আঘাত হানতে পারে বলে জানা গেছে। রবিবার (২৫ অক্টোবর) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর।

পূর্বাভাসের তথ্যানুযায়ী, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নি¤œচাপটি ২৫ অক্টোবর গভীর নি¤œচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ২৬ অক্টোবর সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

অন্ধ্রপ্রদেশ উপকূলের বাপটলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় বুধবার সকালে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে। সে সময় ঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ১১৫–১২৫ কিলোমিটার হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওডিশার উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ