২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চাঁদপুরে একসঙ্গে ২৫ জেলে আটক : ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ২৩:৩৮ · সর্বশেষ প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ২৩:৩৮

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

চাঁদপুরে একসঙ্গে ২৫ জেলে আটক : ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়

· বাংলাদেশ

‎প্রবাহ রিপোর্টঃ মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার অভিযোগে চাঁদপুরে ২৫ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় মাছ ধরার পাঁচটি নৌকা, ১৫ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। শনিবার মধ্যরাত থেকে রবিবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২৫ জেলেকে আটক করা হয়। আটকদের মধ্যে ১১ জন অপ্রাপ্তবয়স্ক। তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বাকি ১৪ জনের বিরুদ্ধে নৌ-পুলিশের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়েছে। অভিযানে মাছ ধরার পাঁচটি নৌকা, ১৫ হাজার মিটার জাল ও ৮০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় কয়েকটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।’জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা ও উৎপাদন বাড়াতে প্রতি বছর নির্দিষ্ট সময়ে নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ