২৬ অক্টোবর ২০২৬, ১৮:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ২৩:৩৮ · সর্বশেষ প্রতিবেদন: ২৫ অক্টোবর ২০২৬, ২৩:৩৮

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

নেতানিয়াহুর বিকল্প ব্যবস্থায় পানি ঢেলে দিল ইসরাইলের কেন্দ্রীয় ব্যাংক

· বাংলাদেশ

প্রবাহ রিপোর্ট ঃ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি প্রস্তাব ঘিরে দেশটিতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আন্তর্জাতিক অর্থনৈতিক বা ব্যাংকিং নিষেধাজ্ঞা নেমে এলে বিকল্প ব্যবস্থা হিসেবে ‘ক্রিপ্টোকারেন্সি’ (ডিজিটাল মুদ্রা) ব্যবহারের কথা বলেছিলেন তিনি।

তবে দেশের কেন্দ্রীয় ব্যাংক ‘ব্যাংক অব ইসরাইল’ তার এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। ব্যাংকটি স্পষ্টভাবে জানিয়েছে, ক্রিপ্টোকারেন্সি দিয়ে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানো কোনোভাবেই সম্ভব নয়। এক সাক্ষাৎকারে নেতানিয়াহু আশঙ্কা প্রকাশ করেছিলেন যে, ভবিষ্যতে ইসরাইলের ওপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আসতে পারে।

এমনকি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের পদ থেকে সরে গেলে যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক সহায়তাও বন্ধ হয়ে যেতে পারে। সেই পরিস্থিতি সামলাতেই তিনি ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের পরিকল্পনা তৈরির কথা জানান। নেতানিয়াহুর এমন বক্তব্যের পর কেন্দ্রীয় ব্যাংক জরুরি বার্তা দিয়ে জানিয়েছে, বিকল্প মুদ্রার পেছনে না ছুটে বিশ্ববাজার ও বন্ধু দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রক্ষা করা এবং নিষেধাজ্ঞা আটকানোর দিকেই সরকারের নজর দেওয়া উচিত।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ