
পূজার ছুটিতে সিলেটে পর্যটকের ঢল, হোটেলে জায়গা না পেয়ে মাজারে আশ্রয়
সিলেট: দুর্গাপূজা ও টানা ছুটিকে কেন্দ্র করে পর্যটকের ঢল নেমেছে সিলেটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে সিলেট ও আশপাশের পর্যটনকেন্দ্রগুলো। ভোলাগঞ্জের সাদাপাথর, জাফলং, রাতারগুল, বিছানাকান্দি, লালাখাল ও চা-বাগানগুলোতে উপচে পড়ছে দর্শনার্থীর ভিড়। পর্যটকদের বাড়তি উপস্থিতিতে হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহন খাতে বেড়েছে কর্মচাঞ্চল্য। পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা দেখছেন শত কোটি টাকার ব্যবসার সম্ভাবনা।
তবে পর্যটকের এই ঢলে দেখা দিয়েছে আবাসনসংকট। আগে থেকে বুকিং থাকায় অনেক হোটেল-মোটেলে কক্ষ পাওয়া যাচ্ছে না। ফলে শত শত পর্যটককে পড়তে হচ্ছে বিপাকে। কেউ কেউ হোটেলে জায়গা না পেয়ে আশ্রয় নিয়েছেন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে। অন্যদিকে হোটেলের কক্ষভাড়া বৃদ্ধি এবং পর্যটনকেন্দ্রে যাতায়াতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও তুলেছেন ভ্রমণকারীরা।
এবার দুর্গাপূজার ছুটির তালিকায় ছিল পাঁচ দিন। ছুটির আগে ও পরে দুই শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা আরও চার দিন ছুটি কাটানোর সুযোগ পান। এর সঙ্গে ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজা যুক্ত হওয়ায় ছুটির আমেজ ছড়িয়ে পড়ে আরও বিস্তৃত পরিসরে। সব মিলিয়ে ক্যালেন্ডারের হিসাবে টানা ১০ দিনের ছুটিকে ঘিরে সিলেটের পর্যটন খাতে তৈরি হয়েছে বাড়তি চাহিদা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗