লাখাইয়ে গৃহবধূ অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলায় এক গৃহবধূকে অপহরণ ও জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রহিম মিয়াকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার (২৫ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রহিম মিয়া লাখাই উপজেলার স্বজনগ্রাম (টাউনশিপ) এলাকার সেলিম মিয়ার ছেলে। বর্তমানে তিনি উপজেলার দক্ষিণ করাব গ্রামে তাঁর নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি বিবাহিত এবং তাঁর দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
