
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: প্রচার শেষ হচ্ছে কাল
ঢাকা: আগামীকাল ২৭ অক্টোবর সকাল ৮টায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নির্বাচনি প্রচার শেষ হচ্ছে। এরপর ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের নির্বাচনি প্রচার থেকে বিরত থাকতে হবে প্রার্থীদের।
সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। প্রার্থীদের বিষয়টি অবহিত করতে এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনাও পাঠিয়েছে কমিশন।
নির্দেশনায় বলা হয়েছে, সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনি প্রচার বন্ধ করতে হবে। আগামী ২৯ অক্টোবর সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে। সেই হিসাবে ২৭ অক্টোবর সকাল ৮টায় শেষ হবে নির্বাচনি প্রচার কার্যক্রম।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗