২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচন: মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ · সর্বশেষ প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ১২:৫৫

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচন: মনোনয়ন দাখিলের শেষ দিন আজ

· রাজনীতি

ঢাকা: আজ সোমবার (২৬ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন । নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে আজই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরপর আগামী ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করার সুযোগ থাকবে, যা নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। এছাড়া আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরবর্তীতে সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১২ নভেম্বর এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের একটি ঘটনায় নাম আসায় কঠোর পদক্ষেপ নেয় দল ও সরকার। বিতর্কের মুখে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পদত্যাগ করেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। এরপর সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করলে নির্বাচন কমিশন এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ