২৮ অক্টোবর ২০২৬, ১৭:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন: বিএনপি’র এলিজা জামানের মনোনয়নপত্র জমা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ১৪:০৯ · সর্বশেষ প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ১৪:০৯

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন: বিএনপি’র এলিজা জামানের মনোনয়নপত্র জমা

· রাজনীতি

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান।

‎সোমবার (২৬ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত দিনেই তিনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

‎এলিজা জামান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন। মূলত বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করায় আসনটি শূন্য হয়, যার পরিপ্রেক্ষিতে এই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ