২৬ অক্টোবর ২০২৬, ২২:৫৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

শ্বশুরের মৃত্যুর সাড়ে ১০ ঘণ্টা পর প্রাণ গেল পুত্রবধূর

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ১৪:৪০ · সর্বশেষ প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ১৪:৪০

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

শ্বশুরের মৃত্যুর সাড়ে ১০ ঘণ্টা পর প্রাণ গেল পুত্রবধূর

· বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় শ্বশুরের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন তাঁর পুত্রবধূ। পরিবারের প্রিয়জনের মৃত্যুতে শোকাহত হয়ে কান্নাকাটির একপর্যায়ে জ্ঞান হারান ওই গৃহবধূ। পরে রোববার সকালে তাঁর মৃত্যু হয়। একই পরিবারের দুই সদস্যের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মৃত ব্যক্তিরা হলেন ৭০ বছর বয়সী মো. মফিজুর রহমান ও তাঁর পুত্রবধূ ৩২ বছর বয়সী রাহিনা আক্তার। মফিজুর রহমান সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় কৃষক মফিজুরের মেজ ছেলে মো. আলমগীর হোসেনের স্ত্রী ছিলেন রাহিনা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. কামাল উদ্দিন জানান, শনিবার রাত ১১টার দিকে মফিজুর রহমান মারা যান। তাঁর মৃত্যুর খবর শুনে শোকে ভেঙে পড়েন রাহিনা। দীর্ঘ সময় কান্নাকাটি ও আহাজারির একপর্যায়ে রোববার ভোরের দিকে তিনি জ্ঞান হারান। পরে একজন পল্লিচিকিৎসককে ডেকে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ