
ইলিশ ধরার দায়ে দুই জেলের কারাদণ্ড
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদী থেকে ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে দুই দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে উপজেলার পাটাধোয়াপাড়া ও মৌলভীরচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন গাইবান্ধা জেলার মোল্লারচর এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে শাহাদাৎ হোসেন (৩৫) ও মৃত ফজল হক মণ্ডলের ছেলে ইব্রাহিম (২৪)।
মূল প্রতিবেদন: Jamalpur News24
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗