
ফ্রান্স থেকে স্পেন : ইউরোপজুড়ে কেন আন্দোলনে নামছে জেন-জি?
সম্প্রতি ফ্রান্স, ইতালি, স্পেন, বেলজিয়াম, আলবেনিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের তরুণ প্রজন্ম বা জেন-জি’ ব্যাপক মাত্রায় আন্দোলেন শুরু করেছে তরুণ প্রজন্ম বা জেনজি। তাদের এ আন্দোলন রীতিমতো উদ্বিগ্ন করে তুলেছে এসব দেশের শাসক ও অভিজাতগোষ্ঠীকে।
বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন ইস্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে বিক্ষোভ। স্পেনে, মারিকারমেন আবাস্কাল নামে ৮৭ বছর বয়সী এক নারীকে তার বাড়ি থেকে উচ্ছেদ করার ঘটনার প্রতিবাদে তরুণ-তরুণীরা রাস্তায় নেমেছেন। ফ্রান্সে, উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে যোগ দিয়েছেন। আলবেনিয়ায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের পৃষ্ঠপোষকতায় একটি বিলাসবহুল আবাসন প্রকল্প গড়ে তোলার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে।
অনেক তরুণ-তরুণী মনে করেন, তাদের বাবা-মায়ের প্রজন্মের তুলনায় বর্তমানে বাড়ি কেনা বা ভাড়া নেওয়া, ভালো শিক্ষা অর্জন করা এবং একটি স্থিতিশীল চাকরি পাওয়া অনেক বেশি কঠিন হয়ে পড়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗