
সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থী জোটের জয়
সার্বিয়ার নির্বাচনে দেশটির দীর্ঘদিনের শাসক আলেকজান্ডার ভুচিচকে পরাজিত করেছে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’।
ভুচিচও নির্বাচনের ফল মেনে নিয়েছেন। এর মধ্য দিয়ে বলকান অঞ্চলের দেশটিতে তার দীর্ঘ শাসনের অবসান ঘটলো। জনতুষ্টবাদী জাতীয়তাবাদী নেতা আলেকজান্ডার ভুচিচ ২০১৪ সাল থেকে প্রথমে প্রধানমন্ত্রী, তারপর প্রেসিডেন্ট হিসেবে সার্বিয়ার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। কিন্তু ওই সময়ে তার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। একপর্যায়ে তার বিরুদ্ধে মাঠে নামেন শিক্ষার্থীরা।
প্রায় ১৮ মাস ধরে সরকারবিরোধী আন্দোলন চলার পর গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট পদ থেকে ইস্তাফা দিতে বাধ্য হন ভুচিচ। সেইসঙ্গে, আগাম নির্বাচনের ঘোষণা দেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗