ডি-থ্রি ট্রফির ৬ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড একনজরে
ঘরোয়া ক্রিকেটে নতুন রোমাঞ্চ ফেরাতে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ‘ডমেস্টিক থ্রি’ বা ‘ডি-থ্রি’ টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় নিলাম।
প্রচলিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মতো অর্থের পরিবর্তে ক্রিকেটারদের দলে নিতে নিলামে লড়াই হয়েছে পয়েন্ট নিয়ে। নিলামে মোট ১৩২ জন ক্রিকেটার দল পেয়েছেন। সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন জাতীয় দলের তারকা পেসার শরিফুল ইসলাম। তাঁকে দলে নিতে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করেছে সিটিজেনস ব্যাংক।
নিলামের আগেই প্রতিটি দল তাদের কোচিং প্যানেল ও একজন করে আইকন ক্রিকেটার নিশ্চিত করেছিল। নিলাম শেষে দলগুলো ২৩ সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াড গঠন করেছে। এই দলগুলো আগামী তিন বছর টি-টোয়েন্টি, ওয়ানডে ও চারদিনের—তিন সংস্করণে প্রতিদ্বন্দ্বিতা করবে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗