4 November 2026, 11:24 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

মাদারীপুর সদর হাসপাতালে ৯ কোটি টাকার টেন্ডার ‘হ্যাক’ হওয়ার অভিযোগ

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 26 October 2026, 23:43 · Latest coverage: 26 October 2026, 23:43

Primary story

Daily Probaha Bangla

মাদারীপুর সদর হাসপাতালে ৯ কোটি টাকার টেন্ডার ‘হ্যাক’ হওয়ার অভিযোগ

· Bangladesh

মাদারীপুর প্রতিনিধি ঃ মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রায় নয় কোটি টাকার চিকিৎসা সামগ্রী কেনার ই-টেন্ডার প্রক্রিয়ায় কারিগরি ত্রুটির অভিযোগ উঠেছে। দুইবার দরপত্র আহ্বান করেও ঠিকাদারদের অংশগ্রহণ নিশ্চিত করা যাচ্ছে না।

সময়মতো নতুন করে চিকিৎসা সামগ্রী কেনা সম্ভব না হওয়ায় হাসপাতালে দেখা দিয়েছে ওষুধের সংকট। এতে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসা নিতে আসা রোগীরা। সিভিল সার্জনের কার্যালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ অর্থবছরে হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী কেনার জন্য গত ১৫ সেপ্টেম্বর প্রথম দফায় ই-টেন্ডার আহ্বান করা হয়।

দরপত্র আহ্বানের পর অনলাইন ব্যবস্থায় সমস্যা দেখা দিলে প্রথম দফার দরপত্র বাতিল করে গত ১০ অক্টোবর দ্বিতীয় দফায় আবারও ই-টেন্ডার আহ্বান করা হয়। তবে দ্বিতীয় দফাতেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে। ফলে সাধারণ ঠিকাদাররা দরপত্র প্রক্রিয়ায় অংশ নিতে পারছেন না।

Original report: Daily Probaha

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest