২৮ অক্টোবর ২০২৬, ১৮:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বোল্ড অবতারে জয়া আহসান বললেন ‘প্রেমে পড়া বারণ’

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ২৩:৩৯ · সর্বশেষ প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ২৩:৩৯

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

বোল্ড অবতারে জয়া আহসান বললেন ‘প্রেমে পড়া বারণ’

· বিনোদন

প্রবাহ রিপোর্ট ঃ অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি ব্যক্তিত্ব ও ফ্যাশন-সচেতনতার কারণেও প্রায়ই আলোচনায় আসেন অভিনেত্রী জয়া আহসান। পশ্চিমা পোশাক হোক কিংবা ঐতিহ্যবাহী শাড়ি- সব ধরনের সাজেই নিজের স্বকীয়তা, রুচি ও আত্মবিশ্বাসের ছাপ রাখেন তিনি।

এবার শ্যাম্পেন পিংক রঙের স্যাটিন ম্যাক্সি গাউনে বোল্ড লুকে ধরা দিলেন জয়া আহসান। গোলাপি ও বেইজের মিশ্রণের এই পোশাকে তার আবেদনময়ী উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, ‘সেক্সি অ্যাজ পিংক’।

অন্যদিকে, ফেসবুকে একটি ছবি প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘প্রেমে পড়া বারণ’। আরও কয়েকটি ছবির ক্যাপশনে লিখেছেন, ‘গোলাপির ছোঁয়া, ঝামেলার শেষ নেই।’ ছবিগুলোর মন্তব্যের ঘরে জয়ার রূপ ও সাজের প্রশংসা করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘ছবি যখন কথা বলে।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’ দীর্ঘ অভিনয়জীবনে বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন জয়া আহসান।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ