
শিক্ষাবিদ সাজে চীনা এজেন্ট, ‘ফাঁদে’ ভারতীয় সেনা কর্মকর্তার স্ত্রী!
তথ্য পাচারের অভিযোগে ভারতীয় সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ।
ভারতীয় সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি চীনসহ বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে সংবেদনশীল তথ্য পাচার করেছেন। ওই ব্যক্তিরা শিক্ষাবিদ সেজে তার সঙ্গে যোগাযোগ করেছিল।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিযুক্ত নারী, যিনি একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার স্ত্রী এবং তেলেঙ্গানার বাসিন্দা, বর্তমানে জম্মুর গান্ধী নগর থানা এলাকার অধীনে বসবাস করছেন। অভিযোগ রয়েছে, তিনি অজান্তেই এক ফাঁদে পা দিয়েছিলেন; তিনি বুঝতে পারেননি যে, যাদের সঙ্গে তিনি যোগাযোগ করছিলেন তারা কোনো শিক্ষাবিদ নন, বরং চীনের গোয়েন্দা সংস্থার সদস্য।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
