২৮ অক্টোবর ২০২৬, ১৩:৩৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

রাকসুর মেয়াদ শেষ হলেও বাড়ছে না কার্যকাল, নতুন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ২৩:৪৭ · সর্বশেষ প্রতিবেদন: ২৬ অক্টোবর ২০২৬, ২৩:৪৭

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

রাকসুর মেয়াদ শেষ হলেও বাড়ছে না কার্যকাল, নতুন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা

· শিক্ষা

রাবি: নতুন নির্বাচন আয়োজনের কোনো দৃশ্যমান উদ্যোগ ছাড়াই আজ সোমবার (২৬ অক্টোবর) মেয়াদ শেষ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) বর্তমান কমিটির। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মেয়াদ ৩ মাস বাড়ানো হলেও রাকসুর ক্ষেত্রে সে সুযোগ থাকছে না।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানান, গঠনতন্ত্রে মেয়াদ বৃদ্ধির বিধান না থাকায় বর্তমান সংসদের কার্যকাল আর বাড়ানো হবে না। এদিকে পরবর্তী নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা।

১৯৫৭ সালে ‘রাসু’ নামে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ। সামরিক শাসনের কারণে ১৯৫৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত এর কার্যক্রম বন্ধ ছিল। পরে ১৯৬২ সালে নাম পরিবর্তন করে ‘রাকসু’ করা হয়। ১৯৮৯ সাল পর্যন্ত মোট ১৪টি নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘ ৩৫ বছর রাকসুর কার্যক্রম বন্ধ ছিল।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ