২৮ অক্টোবর ২০২৬, ০০:০১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চুনারুঘাটে বিএনপি নেতা আফজাল খানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ বহিস্কৃত ছাত্রদল নেতা কামরুলের বিরুদ্ধে

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৪ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৪

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

চুনারুঘাটে বিএনপি নেতা আফজাল খানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ বহিস্কৃত ছাত্রদল নেতা কামরুলের বিরুদ্ধে

· রাজনীতি

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আফজাল খানকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে বহিস্কৃত হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা কামরুল হাসানের বিরুদ্ধে। এ ব্যাপারে আহত আফজাল খান গত ২৪ অক্টোবর চুনারুঘাট থানায় কামরুল হাসানসহ ৬ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে চুনারুঘাট বাজারস্থ ক্রসরোড সংলগ্ন সিরাজ মঞ্জিল নামক স্থানে কামরুল হাসানসহ আসামীরা পূর্বকল্পিতভাবে বিএনপি নেতা আফজাল খান উপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহন হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসা করেন।

মামলা উল্লেখ করা হয়, এছাড়া উপজেলা ছাত্রদলের সদস্য মুহিদ বিন আহাদ নামে এক ব্যক্তিও তাকে ভয়-ভীতি দেখান। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি স্থানীয়দের। ভুক্তভোগী ও স্থানীয়রা সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ বিষয়ে চুনারুঘাট থানার উপ-পরিদর্শক এসআই সজল দাস জানান, “অভিযোগটি আমলে নেওয়া হয়েছে, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ