২৭ অক্টোবর ২০২৬, ১৯:৪১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্রথম দিনেই এক ঘণ্টা বিলম্বে ফেনী ছাড়ল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩০

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

প্রথম দিনেই এক ঘণ্টা বিলম্বে ফেনী ছাড়ল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

· বাংলাদেশ

ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ৪৭ জন যাত্রী নিয়ে প্রথমবারের মতো কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছে মহানগর এক্সপ্রেস। ঢাকা থেকে কক্সবাজার সম্প্রসারিত রুটে চলাচলকারী ট্রেনটির নতুন এ যাত্রাবিরতি ঘিরে ফেনীর যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। তবে প্রথম দিনেই নির্ধারিত সময়ের এক ঘণ্টা ৪ মিনিট পর ফেনী স্টেশন ছেড়েছে ট্রেনটি। এদিন যাত্রায় ট্রেনটিতে চড়ে ঢাকা থেকে ফেনী এসেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটির ফেনী স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল রাত ১টা ৪ মিনিট। দুই মিনিট যাত্রাবিরতির পর রাত ১টা ৬ মিনিটে স্টেশন ছাড়ার কথা ছিল। তবে প্রথম দিন রাত ১টা ৫৫ মিনিটে ফেনী স্টেশনে পৌঁছায় ট্রেনটি। পরে রাত ২টা ১০ মিনিটে স্টেশন ছেড়ে যায়। নির্ধারিত সময়ের তুলনায় ফেনীতে পৌঁছাতে ৫১ মিনিট এবং স্টেশন ছাড়তে ১ ঘণ্টা ৪ মিনিট বিলম্ব হয়।

ফেনী থেকে যাত্রা শুরুর আগে ট্রেনের যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করে ফুল দিয়ে বরণ করে নেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এ সময় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ