
জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অর্থনৈতিক অগ্রগতি ও অভিন্ন সমৃদ্ধির চালিকাশক্তিতে পরিণত করতে চায় বাংলাদেশ।
জাপানের রাজধানী টোকিওতে দেশটির প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয় ‘কান্তেই’-তে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। তিনি জানান, জাপানের অংশীদারদের সঙ্গে উৎপাদনশীল বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, দক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং পারস্পরিক লাভজনক ব্যবসা সম্প্রসারণে কাজ করতে আগ্রহী বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, জাপান পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার সুযোগ রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


