৩১ অক্টোবর ২০২৬, ০৯:৩১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

আদালত অবমাননার মামলায় হামিদুর রহমান আজাদের আপিল শুনানি ৩ নভেম্বর

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৪

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

আদালত অবমাননার মামলায় হামিদুর রহমান আজাদের আপিল শুনানি ৩ নভেম্বর

· বাংলাদেশ

ঢাকা: আদালত অবমাননা মামলায় তিন মাসের কারাদণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের আপিল শুনানির জন্য আগামী ৩ নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে সময়ের আবেদন করা হলে শুনানির দিন পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়। এর আগে, ২০১৮ সালে দেওয়া তিন মাসের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেন জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সমালোচনা করে বক্তব্য দেওয়ার অভিযোগে ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন ট্রাইব্যুনাল। এরপর তিনি পলাতক ছিলেন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ