
মিশিগানে সিনেট প্রার্থী এল-সাইয়েদকে ঘিরে উত্তাল মার্কিন রাজনীতি
মার্কিন যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। অর্থনীতি, মূল্যস্ফীতি, স্বাস্থ্যসেবা ও অভিবাসন নীতির পাশাপাশি এবার নির্বাচনি বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে বর্ণবাদ, ইসলামবিদ্বেষ এবং মুসলিম আমেরিকানদের রাজনৈতিক অধিকার।
বিশেষ করে মিশিগানের মার্কিন সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে। এল-সাইয়েদকে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ করে ট্রাম্প তার দেশপ্রেম ও যুক্তরাষ্ট্রের প্রতি আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এসব অভিযোগের পক্ষে প্রকাশ্যে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি তিনি।
উল্লেখ্য, যদি এল সাইয়েদ জিতেন তাহলে তিনি হবেন প্রথম মার্কিন মুসলিম সিনেট সদস্য।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

