২৭ অক্টোবর ২০২৬, ১৮:১১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সাড়ে তিন বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ, পিআইওকে ‘থোড়াই কেয়ার’ ঠিকাদারের

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১৫:১১ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১৫:১১

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

সাড়ে তিন বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ, পিআইওকে ‘থোড়াই কেয়ার’ ঠিকাদারের

· বাংলাদেশ

খালের ওপর দাঁড়িয়ে আছে সেতুর দুটি পিলার। পাশে পড়ে থাকা রডে ধরেছে মরিচা। সেতুর বাকি কাজ এগোয়নি, খাল পারাপারে ভরসা সেই বাঁশের অস্থায়ী সাঁকো। ঠিকাদারকে তিনবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়। দুই দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদও। কিন্তু সাড়ে তিন বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ।

ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের দমদমা এলাকার ওমদা মিয়া সওদাগর বাড়ির পশ্চিম পাশে তেলপারই খালের ওপর সেতুটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০২২-২৩ অর্থবছরে। এক কোটি সাত লাখ ৩৬ হাজার টাকা ব্যয়ে ১৫ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কিং কর্পোরেশন। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় স্থানীয় মানুষের দুর্ভোগের অবসান হয়নি। বরং সেতুর কাজ ঝুলে থাকায় ঝুঁকি নিয়ে খাল পারাপার করতে হচ্ছে তাদের।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের জুনে সেতুর নির্মাণকাজ শুরুর কথা ছিল। তবে বাস্তবে কাজ শুরু হয় ২০২৪ সালের জুনে। পরে ২০২৫ ও ২০২৬ সালের জুন পর্যন্ত দুই দফা প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। এরপরও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে সেতুর নির্মাণকাজের অগ্রগতি ৬০ শতাংশ। এ পর্যন্ত ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রায় ৬৬ লাখ টাকা উত্তোলন করেছে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ