২৮ অক্টোবর ২০২৬, ১৮:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মজুরি বোর্ড গঠনে ১ সপ্তাহ সময় দিলেন শ্রমমন্ত্রী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১৫:৪৮ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১৫:৪৮

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

মজুরি বোর্ড গঠনে ১ সপ্তাহ সময় দিলেন শ্রমমন্ত্রী

· অর্থনীতি

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য যত দ্রুত সম্ভব নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ জন্য শ্রমিকপক্ষকে প্রতিনিধি মনোনয়নে এক সপ্তাহ সময় দিয়েছেন তিনি। শ্রমিক প্রতিনিধির নাম পাওয়ার দুই দিনের মধ্যে বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান মন্ত্রী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ৯৬তম এবং তৈরি পোশাকশিল্পবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৫তম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শ্রমমন্ত্রী জানান, মজুরি বোর্ড গঠনের জন্য মালিকপক্ষ ইতোমধ্যে তাদের প্রতিনিধি মনোনয়ন দিয়েছে। এখন শ্রমিকপক্ষকে আলোচনা করে তাদের প্রতিনিধির নাম জমা দিতে হবে। এ ক্ষেত্রে এক সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। নাম পাওয়ার পর দুই দিনের মধ্যেই বোর্ড গঠনের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ