২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষমাণ আরও ১০

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১৭:৪২ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১৭:৪২

প্রধান সংবাদ

Meherpur Pratidin বাংলা

দামুড়হুদায় লটারির মাধ্যমে ১০ নারী কর্মী নিয়োগ, অপেক্ষমাণ আরও ১০

· বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় মাটি কাটার কাজে ১০ জন নারী কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে সকলের উপস্থিতিতে লটারির মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়। একই সঙ্গে আরও ১০ জন নারীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

লটারির মাধ্যমে নারী কর্মী নির্বাচনের সময় হাউলী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ খালিদ হোসেন, উপসহকারী প্রকৌশলী আক্তার হোসেন, হাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিস আক্তার সিদ্দিকী,ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মূল প্রতিবেদন: Meherpur Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ