৩০ অক্টোবর ২০২৬, ২০:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১৮:২৮ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ১৮:২৮

প্রধান সংবাদ

Moulvibazar24 বাংলা

নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

· বাংলাদেশ

মৌলভীবাজার২৪ ডেস্ক: পরিবেশ দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়ন এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার শহরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় দুটি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর ) জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহফুজুল হক অমি-এর নেতৃত্বে শহরের কুদরতউল্লা রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫ ধারায় আল-আমিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে ১০০ কেজি পলিথিন জব্দ করা হয়। একই আইনে মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি থেকে ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ