31 October 2026, 10:27 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না: এমপি মানিক

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 27 October 2026, 18:51 · Latest coverage: 27 October 2026, 18:51

Primary story

দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না: এমপি মানিক

· Bangladesh

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে চাঁদপুর জেলা যুবদলের উদ্যোগে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, যুবদল প্রধানমন্ত্রীর ভ্যানগার্ড। আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ১৭ বছর যুদ্ধ করেছি। যারা মনে করছেন দেশে আসবেন, তাদের জন্য আমাদের দরজা খোলা। দেশে আসুন, তবে আগের সেই দিন ভুলে যান। দেশে আসবেন বলে জাতিকে আর লজ্জায় ফেলবেন না। বাংলাদেশের জনগণ তারেক রহমানকে আপন করে নিয়েছেন।

তিনি আরও বলেন, যুবদলকে আরও পরিশ্রমী ও শক্তিশালী হতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে হবে। মাদক নির্মূল ও ব্যক্তিগত লোভ সংবরণ করতে না পারলে একটি আদর্শিক যুবদল গড়ে তোলা সম্ভব নয়। মাদক সমাজকে ধ্বংস করে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে হবে।

Original report: Chandpur Times

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest