
পিরোজপুরের নেছারাবাদে মন্দিরের জমি দখল জামায়াত নেতার : উদ্ধারে সনাতন ধর্মাবলম্বীদের সংবাদ সম্মেলন
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় সার্বজনীন শীতলা মন্দিরের কাজে ব্যবহৃত ৪২ শতক জমি জমি উদ্ধারে নিরপেক্ষ তদন্ত, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মন্দিরের নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
মঙ্গলবার উপজেলার সমুদয়কাঠি গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে জমিটির মালিকানা ও দখল নিয়ে বিস্তারিত অভিযোগ তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের দক্ষিণপাড়া সার্বজনীন শ্রী শ্রী শীতলা মন্দিরের সভাপতি মনোজ বিশ্বাস লিখিত বক্তব্যে বলেন, সমুদয়কাঠি গ্রামের দক্ষিণপাড়া এলাকায় মন্দিরের কাজে ব্যবহৃত ৪২ শতক জমি রয়েছে। জমিটির দাগ নম্বর ৯৫২ এবং খতিয়ান নম্বর ১৩০। কয়েক দশক ধরে ওই জমিতে শীতলা পূজা অর্চনা হয়ে আসছে। সর্বশেষ বিএস জরিপেও জমিটি ৮জন হিন্দু শরিকের নামে রেকর্ডভুক্ত রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
