২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চলতি অর্থবছরে বিদেশি ঋণের প্রতিশ্রুতি বেড়েছে প্রায় ৪০ শতাংশ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২০:২৫ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২০:২৫

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

চলতি অর্থবছরে বিদেশি ঋণের প্রতিশ্রুতি বেড়েছে প্রায় ৪০ শতাংশ

· অর্থনীতি

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে বাংলাদেশের জন্য বিদেশি ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোট ১২৭ কোটি ৩০ লাখ ডলারের সহায়তার প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৯১ কোটি ৬ লাখ ৭০ হাজার ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রতিশ্রুতি বেড়েছে ৩৯ দশমিক ৮ শতাংশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে নতুন প্রতিশ্রুতির মধ্যে ঋণের পরিমাণ ১১৪ কোটি ৭৫ লাখ ৮০ হাজার ডলার এবং অনুদান ১২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার। তবে এই সময়ে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ কয়েকটি উন্নয়ন সহযোগীর কাছ থেকে নতুন ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি আসেনি বলে জানিয়েছে সংস্থাটি।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ