
জামালপুরে সরকারি প্রাথমিকে কর্মরত দপ্তরীসহ ৩ মাদক কারবারি ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার
জামালপুরের মাদারগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক দপ্তরীসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দিবাগত রাত ১২টার দিকে মাদারগঞ্জ উপজেলার ২ নম্বর কড়ইচূড়া ইউনিয়নের মহিষবাথান এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদারগঞ্জ মডেল থানার একটি বিশেষ দল মহিষবাথান এলাকায় অভিযান পরিচালনা করে। সে সময় তল্লাশি চালিয়ে অভিযুক্তদের কাছ থেকে ৫০ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗