
রাজশাহীতে অটোরিকশা ছিনতাইয়ের মামলার প্রধান আসামি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার: রাজশাহীর দামকুড়া থানায় দায়ের করা অটোরিকশা ছিনতাই মামলার প্রধান আসামি জাকির হোসেন জনিকে (৩২) গ্রেপ্তার করেছে এসআরবি-৫।
গত সোমবার রাত ৯টা ৪০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুজরাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ সেপ্টেম্বর সকালে অটোচালক সাজিদ শেখ (১৮) প্রতিদিন এক হাজার টাকা ভাড়ার চুক্তিতে অটোরিকশা নিয়ে দামকুড়া বাজারে যান। সেখানে পূর্বপরিচিত জনিসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন তাঁকে একটি খাবার হোটেলে নিয়ে যান। পরে খিচুড়ি ও চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗