
বর্ণাঢ্য আয়োজনে নগরীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে নগরীর সদর হাসপাতাল মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে রাজশাহী মহানগর যুবদল আয়োজিত এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর, থানা ও বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗