
এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
ইউরোপের শিল্প অবকাঠামোর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয় বাড়াতে কম্পিউটিং অবকাঠামো, নিরাপদ এআই এজেন্ট, রোবোটিক্স ও টেলিযোগাযোগ নেটওয়ার্কে গুরুত্ব দিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া (NVIDIA)। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের মূল বার্তা হলো, ইউরোপকে শুধু এআই প্রযুক্তির ব্যবহারকারী হিসেবে থাকলে চলবে না; বরং নিজস্ব অবকাঠামো ও তথ্যের ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে এআই তৈরি ও পরিচালনার সক্ষমতাও গড়ে তুলতে হবে।
এই ধারণাটি ‘সোভারেন এআই’ নামে পরিচিত। এর মাধ্যমে কোনো দেশ বা অঞ্চলের নিজস্ব কম্পিউটিং অবকাঠামো, তথ্য, মডেল ও প্রযুক্তিগত সক্ষমতার ওপর নিয়ন্ত্রণ বজায় রেখে এআই সেবা উন্নয়নের বিষয়টি গুরুত্ব পায়।
এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনার জন্য বড় আকারের কম্পিউটিং অবকাঠামো প্রয়োজন। এ অবকাঠামো দ্রুত স্থাপন ও পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলায় এনভিডিয়ার রেফারেন্স আর্কিটেকচার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗