২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

পশুর নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় কয়লাবোঝাই কার্গোডুবি : সাঁতরে প্রাণে বাঁচলেন ৯ নাবিক

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২৩:৩২ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২৩:৩২

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

পশুর নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় কয়লাবোঝাই কার্গোডুবি : সাঁতরে প্রাণে বাঁচলেন ৯ নাবিক

· বাংলাদেশ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোংলা বন্দরের পশুর নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় সাড়ে ১২শ মেট্রিক টন কয়লাবোঝাই এমভি ফুলবাড়ী নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহাজটিতে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ডুবে যাওয়া জাহাজটি নদীতে পুরোপুরি নিমজ্জিত হওয়ায় পানির ওপর থেকে এর কোনো অংশ দেখা যাচ্ছে না।

জাহাজটির মাস্টার সুজন মোল্লা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ইয়াস জুপিটার থেকে সোমবার সকালে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে রওনা হয়েছিল এমভি ফুলবাড়ী। পথে রাত ৯ টার দিকে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে একটি তেল বহনকারী ট্যাংকার কার্গো জাহাজটিকে ধাক্কা দেয়। এতে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে এবং একপর্যায়ে নদীতে ডুবে যায়।

কার্গো জাহাজের ড্রাইভার প্রশান্ত চন্দ্র জানান, দুর্ঘটনার সময় জাহাজে থাকা ৯ জন স্টাফ দ্রুত সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে আশ্রয় নেন। ফলে সবাই প্রাণে রক্ষা পান। তবে জাহাজটি পুরোপুরি পানির নিচে তলিয়ে যাওয়ায় এখন নদীর ওপর থেকে সেটির কোনো অংশ দেখা যাচ্ছে না।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ