২ নভেম্বর ২০২৬, ০১:৪৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২৩:৩২ · সর্বশেষ প্রতিবেদন: ২৭ অক্টোবর ২০২৬, ২৩:৩২

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

· বাংলাদেশ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় নগরীর হোটেল জেলিকো ইন্টারন্যাশনালের সেমিনার কক্ষে সংগঠনের সভাপতি এম এ হাসানের সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী উজ্জলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এম এম মিন্টু, যুগ্ম-সম্পাদক সোহেল রানা, নির্বাহী কমিটির সদস্য বাপ্পী খান, সংগঠনের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল আহসান, নাজমুল হক পাপ্পু, সিনিয়র সদস্য দেবব্রত রায়, সদস্য এস এম বাহাউদ্দিন, আব্দুর রাজ্জাক, শেখ শান্ত ইসলাম, ইমাম হোসেন সুমন, তুফান গাইন, সাগর সরকার, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ সেলিম গাজী।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার সুরক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, ফটো সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের তোলা প্রতিটি ছবি ইতিহাসের দলিল। তাই পেশাগত দক্ষতা ও নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বান জানানো হয়।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ